খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল,,

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির কাঠালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

বুধবার বিকাল তিনটায় কাঠালিয়ার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে কাঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের এর আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
সাবেক ছাত্রনেতা ও ঝালকাঠি -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন,শেখ মুজিব যেভাবে বাকশাল কায়েম করেছিল, ঠিক একই ভাবে তার ঔরসজাত সন্তান শেখ হাসিনা এদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।শেখ মুজিব সকল মিডিয়া বন্ধ করে সকলের কন্ঠরোধ করে একনায়কতন্ত্র কায়েম করেছিল। আর তখনই বিএনপির জনক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গনতন্ত্র ফিরিয়ে এনেছিল,তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তার সুযোগ্য সন্তান গনতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন।

গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছিল খুনি হাসিনা। শেখ হাসিনা এদেশ থাকে পালিয়ে গেছে,খালেদা জিয়া পালিয়ে যায় নি। নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে,নির্বাচননের কোনো বিকল্প নেই। নির্বাচিত সরকারের মাধ্যমেই এদেশ পরিচালিত হবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন, আর এই নির্বাচন বানচাল করার জন্য পলাতক একটি গ্রুপ চেষ্টা করছে,আমরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন,যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাগরিবের পরে ধানের শীষের পক্ষে গোলাম আজম সৈকত এর নেতৃত্বে গনমিছিল হয়। গনমিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিল কাঠালিয়া ও রাজাপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন