খাগড়াছড়িতে জামায়াতে ইসলামের নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অপসারণ অভিযান,,

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পর ২৯৮ নং আসন খাগড়াছড়ির বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী তার নিজের পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ফজরের সালাত আদায় করার পর থেকে খাগড়াছড়ি জেলার প্রত্যেকটি উপজেলায়র কর্মী-সমর্থকরা এসব পোস্টার, ব্যানার অপসারণ করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন।

এতে যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টানিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন কমিশন।
বুধবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন।

জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট চৌধুরী ও তার কর্মী সমর্থকরা বলেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের সকল উপজেলা থেকে ফেস্টুন ব্যানার সরিয়ে দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন