সাবেক যুব প্রধান মোফাজ্জল হোসেন ভূঁইয়াকে সংবর্ধনা,,

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় পানছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট সাবেক ও বর্তমান সদস্যদের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

গত ২২ ডিসেম্বর খাগড়াছড়ির রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়, একজন সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্য পদে প্রত্যক্ষ বোর্ডের মধ্য দিয়ে মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ পাঁচজন সদস্য নির্বাচিত হয়।
যুব রেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা দলের পক্ষ থেকে ১২ ডিসেম্বর (শুক্রবার) বিকাল চারটার দিকে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ খায়ের হোসেন দলনেতা যুবরেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়হান আহমেদ সাবেক যুব প্রধান পানছড়ি উপজেলা ইউনিট ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা ডিপার্টমেন্ট ডেপুটি চিপ আবুল কাশেম।

সংবর্ধনা গ্রহণ করতে এসে সাবেক যুব প্রধান ও খাগড়াছড়ির রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন ভূঁইয়া বলেন, আমি যখন প্রথম পানছড়ি উপজেলায় ইউনিট গঠন করি তখন আমাদের কোন ট্রেনিং এর সুযোগ ছিল না কার্যক্রম ছিল সীমিত। বর্তমান রেড ক্রিসেন্ট সোসাইটি সকল আর সি ওয়াই ওদেরকে ট্রেনিং এর মধ্য দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলেছেন। তোমরা যেভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছো তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন