মাদারীপুর-৩ আসনে ইসলামী দুই দলের সমঝোতার ইঙ্গিত,,

মু.মেসবাহ উদ্দিন মাদারীপুর জেলা প্রতিনিধিঃ-

মাদারীপুর-৩ আসনের ইসলামী দুই দল—ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী—এর মধ্যে রাজনৈতিক সমঝোতার ইতিবাচক বার্তা পাওয়া গেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলামকে একই মঞ্চে ও একই চেয়ারে বসে থাকতে দেখা যায়।

অনুষ্ঠান চলাকালে নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৮ দলীয় সমঝোতার আলোকে মাদারীপুর-৩ আসনে যাকে প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে, দল দুটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে ইসলামী দলগুলোর পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা বাস্তবায়িত হলে মাদারীপুর-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।

নিউজটি শেয়ার করুন