মাদারীপুর জেলা প্রতিনিধিঃ-
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী, কর্মজীবন ও মুক্তিযুদ্ধে তাঁদের অবদান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।