মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-
রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে। এ উপলক্ষে বাজার পরিচালনা কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন বোয়ালখালী পুরাতন বাজার ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল মেহেরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সুমন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত সম্পন্ন করা হয়।