হরিণাকুণ্ডুতে খোলা বাজারে পেট্রোল বিক্রি: দুই দোকানিকে জরিমানা,,

মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর আমেরচারা এলাকায় খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

​আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া ও অগ্নি-নির্বাপক ব্যবস্থা না রেখে ঝুঁকিপূর্ণভাবে পেট্রোল বিক্রির অপরাধে মিলন স্টোরকে ১,০০০ টাকা এবং সাখাওয়াত স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

​অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, খোলা বাজারে এভাবে দাহ্য পদার্থ বিক্রি করা আইনত দণ্ডনীয় এবং জননিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

​অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন