সীমান্তের মানবিক মুখ: সাজেকে অসহায় দম্পতিকে সহায়তা করল বিজিবি,,

মো. আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-

রাঙামাটির সাজেক এলাকায় ত্রিপুরা পাড়ায় এক অসহায় দম্পতিকে আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় ত্রিপুরা পাড়ার বাসিন্দা জোনাল ত্রিপুরা ও তাঁর স্ত্রীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ব্যাটালিয়নের প্রধান সহকারী নায়েব সুবেদার মো. গোলাম গাউস এই আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় ব্যাটালিয়নের মেডিকেল জেসিও নায়েব সুবেদার মো. আজাদুর ইসলাম উপকারভোগী দম্পতিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগী জোনাল ত্রিপুরা বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন