মো: লিটন রাজ, জামালপুর জেলা প্রতিনিধিঃ-
জিলা স্কুলের মাঠ তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় দলের সাথে হযরত শাহ্জামাল(রঃ) উচ্চবিদ্যালয়ের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
তিরুথা ট্রাইব্রেকারে জয়লাভ করে। জয়ী দলের খেলোয়াড়দের উপর পরাজিত দলের সদস্য, সমর্থকরা হামলা চালালে তিরুথার তিনজন শিক্ষক, দুইজন অভিভাবক ও খেলোয়াড়সহ কমপক্ষে ২০ জন আহত হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর এলাকায় পৌছলে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসে। ঘন্টাব্যপী সকল দোকানপাট বন্ধ থাকে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। গুরুতর একজন খেলোয়াড় ইমন জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে।
এ ঘটনায় জামালপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিক্ষা অফিসার দুঃখ প্রকাশ করেছেন। তারা ঘটনার তদন্তসাপেক্ষে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। খেলায় তিরুথা ট্রাইব্রেকারে জয় লাভ করে। এর আগের ম্যাচেও তিরুথা সত্যপীর হাইস্কুল দল জরিনা মিয়ার উদ্দিন স্কুলের সাথে জয় লাভ করে।
হযরত শাহজামাল (রঃ) স্কুল দলের খেলোয়াড় ও সমর্থকদের হামলায় তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয়ের প্রতিটি খেলোয়ার আহত হয়েছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। পরবর্তী ম্যাচে অংশ নেয়া তাদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়া পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত রাখার দাবি জানিয়েছেন।
খেলায় মারামারি হয় দুই পক্ষের মধ্যে। অথচ আজ বিনা উষ্কানিতে এক পক্ষীয় হামলার ঘটনা দুঃখজনক বলে সুধীজন, এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।