পূজামণ্ডপে জোন অধিনায়কের অনুদান, নিরাপত্তার আশ্বাস।

মো, আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল দূর্গাপূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক।

রবিবার রাত ৮টার দিকে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সেবক-সেবিকা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা ও সামগ্রিক প্রস্তুতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

জোন অধিনায়ক বলেন, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

পরে তিনি পূজা উদযাপন কমিটির হাতে নগদ অনুদান তুলে দেন। সহায়তা পেয়ে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা বলেন, সেনাবাহিনীর এমন অংশগ্রহণ শুধু সহায়তাই নয়—পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আস্থার পরিবেশ বজায় রাখতেও বড় ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন