পানছড়িতে দুইদিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলার পানছড়িতে  পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ ও ১৫ জানুয়ারি পানছড়ি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
​প্রশিক্ষণে ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ বিষয়ের ওপর গুরুত্বারোপ করে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ নাসির উদ্দীন উপপরিচালক কৃষি সম্প্রসারণঅধিদপ্তর খাগড়াছড়ি  বিশেষ অতিথি মোঃ আব্দুস সালাম উপজেলা কৃষি অফিসার পানছড়ি।
তাছাড়া পানছড়ি মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা মৎস্য চাষের মাধ্যমে নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এ বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন  মোঃ ইব্রাহিম খলিল কৃষি সস্প্রসারন অফিসার পানছড়ি।

কৃষি কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা মেটাতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। নিরাপদ উপায়ে বিষমুক্ত সবজি চাষ ও বসতবাড়িতে পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার তালিকাভুক্ত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন

নিউজটি শেয়ার করুন