স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির পানছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল অভিযোগ এনে ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুই বোন নাছিমা বেগম ও হোসনেয়ারা বেগম।
সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মরহুম পিতা হাফেজ আহাম্মদ সাহেবের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত। ২০১১ সালে দুই বোনের প্রাপ্য ১০.৫ শতক জমি বণ্টনের সময় সকল ভাই সম্মতি দিলেও ছোট ভাই কুনা মিয়া আপত্তি জানিয়ে জোরপূর্বক জমিটি দখল করেন।
পরবর্তীতে কুনা মিয়ার মৃত্যুর পর তার ওয়ারিশ মো. আবুল কাশেম এবং আব্দুল কাদের জমিটি দখলে রেখে অন্যত্র বিক্রি করেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীরা জানান, জমি সংক্রান্ত বিষয়ে তারা খাগড়াছড়ি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন (মামলা নং-৫৬/২০১১)
এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানো ও প্রাণনাশের হুমকির অভিযোগও করা হয়। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আদালতের রায় বাস্তবায়ন, তাদের ন্যায্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।