- স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় এক শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র উপহার দেওয়া হয়।
২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটার দিকে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা ও বিভিন্ন সম্প্রদায়ের দরিদ্র সীমার নিচে বসবাস করে এমন ৮০টি পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।
আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট মাহদী ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফেরদৌস ওয়াহিদ পানছড়ি থানা অফিসার ইনচার্জ,আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচিত মনি চাকমা চেয়ারম্যান ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মাহম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়।
মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মনিরুল ইসলাম মাহিম বলেন এই অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে শীত বস্ত্র (কম্বল)বিতরণে পানছড়ি
সাব জোন ও উপজেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সমাজের বিত্তবানরা অসহায় ও দরিদ্র মানুষ গুলোর পাশে নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানাই।