সাংবাদিকদের সম্মানে মাদারীপুরে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা

মোঃ মেসবাহ্ উদ্দিন,মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের লেকপাড়ে অবস্থিত স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ এমারত হোসেন, সাইয়েদ মনিরুজ্জামান, মোঃ মেসবাহ্ উদ্দিন ও মোঃ বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় অতিথিরা সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘সময়ের আলো’ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার সম্পন্ন হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মাঝে পবিত্র কোরআন শরীফ, ডায়েরি, কলম, চাবির রিং ও ক্যালেন্ডার উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে

নিউজটি শেয়ার করুন