জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী আয়মারসুলপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যাগুলো শোনেন এবং উন্নয়ন-অগ্রগতির নানা প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণে, ব্যক্তিগত স্বার্থে নয়। জয়ী হলে রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে ব্যাপক উন্নয়ন করা হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন অবহেলিত এ এলাকার মানুষ এখন পরিবর্তন চায়। আমি জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
গণসংযোগ কর্মসূচিতে পেশাজীবী, তরুণ ভোটার, ব্যবসায়ী, কৃষক ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এলাকাবাসী ফজলুর রহমান সাইদের উন্নয়ন ভাবনা ও বিনয়ী আচরণে সন্তোষ প্রকাশ করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, যুবক ও ছাত্রসমাজের প্রতিনিধিরা।