দুর্নীতিবাজ চাঁদাবাজ কে ক্ষমতায় না আনার আহ্বান, পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে খারাপ পরিণতির হুঁশিয়ারি,,

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ-

ডাকসু ভিপি সাদিক কায়েম খাগড়াছড়ি দুর্নীতিবাজ চাঁদাবাজ কে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা নব্য ফ্যাসিবাদ হিসেবে খারাপ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন এবং আসন্ন নির্বাচনে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন,  অতীতে যারাই ক্ষমতায় এসেছে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা কেউ খাগড়াছড়ি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি,তারা দুর্নীতি টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে তাদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিল। এবার খাগড়াছড়ি জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

‘ফ্যাসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে ফ্যাসিবাদীদের যে পরিণতি হয়েছিল নতুন বাংলাদেশে তার চেয়ে খারাপ পরিণতি হবে। কেউ যদি আবার ফ্যাসিবাদের মতো গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই- কেউ নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না।’

নিউজটি শেয়ার করুন