রাজাপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো ৩১ দফা লিফলেট বিতরণ,

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো ৩১ দফা লিফলেট বিতরণ হয়েছে।শুক্রবার সকাল দশটায় রাজাপুরের কাচাবাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম জামাল রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন ।

লিফলেট বিতরণকালে রফিকুল ইসলাম জামাল বলেন, “দেশনেতা তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এই দফাগুলোই জনগণের প্রত্যাশা পূরণ করবে।”

তিনি আরও বলেন, “ঝালকাঠি-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমি মাঠে আছি, জনগণের সঙ্গে আছি। ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে রাজাপুর উপজেলা, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন