লোগাং ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লৌগাং জোনের (৩ বিজিবি) অভিযানে ফের অবৈধ চোরাই কাঠ আটক করেছেন বিজিবি

শুক্রবার শুক্কুরবার  (২৮ নভেম্বর ) সকাল সাড়ে সাতটার   দিকে লোংগা জোনের হাবিলদার মোঃ নাজির হোসেন এর নেতৃত্বে  উপজেলার সমুতি কারবারী পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ  কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি এলাকা থেকে সেগুন কাঠ চুরি করে এনে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে সেগুন, গামারী, কড়াই ও গুদা কাঠসহ সর্বমোট ৬৭.৭৫ ঘনফুট (৫৪ টুকরা) আটককৃত কাঠের আনুমানিক মূল্যঃ ৬৮,৬৬২.৫০/-টাকা।

বিজিবি থেকে জানানো হয়  বনজ সম্পদ রক্ষায় বিজিবির অভিযান সবসময় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। জব্দকৃত কার্ড পানছড়ি বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন