পানছড়িতে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ,

পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ-

২৯ নভেম্বর ২০২৫ রোজ শনিবার খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে পানছড়ি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে শিক্ষা সামগ্রী, শীতবস্ত্র এবং বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. খাদেমুল ইসলাম, ডিজিএফআই-এর (কর্নেল জিএস) কর্ণেল আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন এবং পানছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাতসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি সদস্য মো. শাহেব আলী এবং স্থানীয় হেডম্যান-কার্বারীগণ।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, স্থানীয় বাসিন্দাদের শীতের কম্বল এবং তিন শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করে।

এ সময় সার্বিক কার্যক্রম তদারকি করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন