অবৈধভাবে টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা,,

মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে টপ সয়েল কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার সকালে উপজেলার বেতছড়ি এলাকায় একটি জমিতে অবৈধভাবে টপ সয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো: শাহিন নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ জানান, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষার স্বার্থে অবৈধভাবে টপ সয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন