আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫৪ বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত,,

মোঃ আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমান (এএমসি), পিএডিসি মোঃ শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানার প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা।

সভায় বাঘাইছড়ি উপজেলায় একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।

নিউজটি শেয়ার করুন