আল আমিন, দীঘিনালা উপজেলা প্রতিনিধ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দীঘিনালা উপজেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) উপজেলার অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি প্রমোদ মুৎসুদ্দি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মো. নুর আলম। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। আগামীতেও জনগণের স্বার্থ রক্ষায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক সুবোধ চাকমা (শুভ), জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির জেলা প্রধান সমন্বয়ক হারিচুর রহমান (রনি) এবং জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা সদস্য মো. কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।