মো: আল আমিন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) ২১ রমজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সেলিম উদ্দিন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী।
এছাড়া এ সময় উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. মাইন উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. কামাল উদ্দিন।