মো.আকতার হোসেন,উপজেলা প্রতিনিধি মানিকছড়ি (খাগড়াছড়ি) :-
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকায় মাথায় গাছ পড়ে মো. মনির হোসেন নামে এক শ্রমিক নি/হত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে ৫টার দিকে উপজেলার পান্নাবিল এলাকার খলিল মিয়ার বাড়ির পাশে এই ঘটনা ঘটে। নিহত মনির পান্নাবিল এলাকার বাসিন্দা চারু মিয়ার ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মনির হোসেন প্রতিদিনের মতো সহকর্মীদের সাথে গাছ প্রসেসিংয়ের (প্রক্রিয়াকরণ) কাজ করছিল। বিকেল ৫টার দিকে কয়েকজন সহকর্মী মিলে একটি গাছের বড় টুকরো কাঁধে নিয়ে মূল সড়কে নিয়ে এসে কাঁধ থেকে নামানোর সময় অসাবধানতা বসত গাছের টুকরোটি মনির হোসেনের মাথায় পড়ে যায়। এতে মনির হোসেন গুরুতর আহত হয়। সাথে সাথেই সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।