মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয়দের মাঝে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য একটি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ট্যাংক হস্তান্তর করা হয়।
স্থানীয় কারবারি বোজন ত্রিপুরার পক্ষ থেকে রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট ট্যাংকটি গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রবীন্দ্রলাল ত্রিপুরা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বিশুদ্ধ পানির সংরক্ষণ সংকটে ভুগছিল। বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি তাদের আস্থার প্রতীক হয়ে থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইহাট জোনের এ ধরনের উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।