কালাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত,

জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাটের কালাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার স্থানীয় এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কালাই শাখার সভাপতি কাইছার আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাবা আজমা বেগম। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত জনসাধারণকে সচেতন সমাজ গঠনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “বাল্যবিবাহ, মাদক ও দুর্নীতি সমাজের জন্য এক অভিশাপ। এসব সামাজিক ব্যাধি থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।”

এছাড়াও সভায় অন্যান্য অতিথিরা সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। শেষে সভাপতি জনাব কাইছার আহমেদ উপস্থিত সকল সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন