খায়রুল বাসার, মেহেরপুর সংবাদদাতাঃ-
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবুল বাশার সহ অন্যান্য পদবীর ০৯ জন এবং প্রতিপক্ষ ১৬১ বিএসএফ হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অনিল কুমার যাদব সাথে ০৯ জন, এর মধ্যে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৪ টা হতে ৫:৫০ মিনিট পর্যন্ত মেইন পিলার ১০৫ এর নিকট বেলতলা শূন্য লাইন নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
পতাকা বৈঠকে উভয়ে কুশলাদি বিনিময় শেষে , বিএসএফের কোম্পানি কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারের নিকট উক্ত নাগরিকদের নথি প্রদান করেন । পরবর্তীতে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফের কোম্পানি কমান্ডারের নিকট হতে বুঝে নিয়ে যাচাই-বাছাই সম্পূর্ণ করে তারা বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হন। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বিজিবির কাছে হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ করেন। পুষব্যক হওয়া ব্যক্তিরা হলেন-
১। মোঃ মিরাজ একরামুল গাইন(১৯), পিতা- একামুল গাইন, গ্রাম- ঢালিপাদা , থানা-বেনাপোল, জেলা- যশোর।
২। মোছাঃ আমিনা(৩৩), স্বামী: ওসমান আলী মন্ডল, গ্রাম- নাভারণ, পোস্ট ও থানা -নাভারণ, জেলা- যশোর।
৩। মোছাঃ নার্গিস খাতুন (৩০), পিতা- মোঃ ইউনুস মোড়ল, গ্রাম- নাভারণ , থানা- নাভারণ, জেলা- যশোর। ৪। মোছাঃ রুনা সাখাওয়াত লালন (৩০), স্বামী: লালন শেখ , গ্রাম-সেটাই, থানা- শার্শা , জেলা- যশোর। ৫। মোছাঃ সালমা রহমান মোল্লা (৩৩), পিতা-রহমান মোল্লা , গ্রাম-হিদিয়া, থানা – কালিহাতী, জেলা-যশোর। ৬। মোছাঃ আয়েশা (০২), পিতা- আবুল খায়ের ,গ্রাম-হিদিয়া ,থানা-কালিহাতী , জেলা-যশোর। ৭। মোছাঃ সুপ্রিয়া (২৮), পিতা- জাহারুল গাজী , গ্রাম-উলাকল , থানা- ঝিনাইদহ সদর জেলা- ঝিনাইদহ। ৮। মোছাঃ জমিলা শচীন(৩৭), পিতা: আব্দুল বারেক, গ্রাম- গোয়াগারি থানা- মহেশপুর ,জেলা-ঝিনাইদহ। ৯। মোছাঃ জ্যোৎস্না (৩৫), পিতা-মোঃ আকরাম শেখ, গ্রাম-দুরাঝাপ , থানা- বাঘারপাড়া,জেলা-যশোর।
১০। আকরাম ইসমাইল (২২), পিতা- ইসমাইল সেখ , গ্রাম- জামিরডাঙ্গা, থানা-কালিয়া, জেলা- নড়াই, ১১। তুহিন (৩৯), পিতা- মশিয়ার রহমান, গ্রাম- ঝীগরগাছা, থানা- ঝীগরগাছা,জেলা-যশোর।
১২। সুলতান (২০), পিতা লিয়াকত খান, গ্রাম-হিদিয়া , থানা- কালিহাতী, জেলা-যশোর।
১৩। পায়েল (৩৩), পিতা- শাহজাহান, গ্রাম- অগ্রভুলাট থানাঃ শার্শা, জেলা-যশোর।
১৪। বিল্লাল হোসেন(৪৩) পিতা- আব্দুল শেখ।, গ্রাম- কাকের তলা, থানা-বারুয়া, জেলা- কুমিল্লা। ১৫। রোকসানা(৪৫), স্বামী: মসিব সেখ, গ্রাম-বাধানল , থানা-কালিয়া, জেলা-নড়াইল। ১৬। মমতাজ (৪৫), পিতা- মুসলিম সরদার, গ্রাম-দাওয়াতখালি, থানা- শার্শা জেলা-যশোর। ১৭। রেহেনা (২৪), পিতা- রফিক মন্ডল , গ্রাম- দাওয়াতখালি, থানা-শার্শা জেলা- যশোর। ১৮। উজ্জল (৪৫), পিতা-রফিক মন্ডল, গ্রাম- দাওয়াতখালি , থানা-শার্শা, জেলা- যশোর। ১৯। জসিম (৩৪), পিতা-সবুর মোল্লা, গ্রাম- তারাপুর, থানা- নড়াইল সদর , জেলা-নড়াইল। ২০। মোরশেদা(২৩), স্বামী: জসিম মোল্লা, গ্রাম- তারাপুর থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল।
২১। মোঃ রানা মোল্লা (৩১), পিতা- আবুল মোল্লা, গ্রাম- তারাপুর , থানা-নড়াইল সদর , জেলা-নড়াইল, ২২। মোঃ শেকু (৪০), পিতা- মোঃ আকাশ গাজি।, গ্রাম- জামিরডাঙ্গা, থানা- কালিয়া, জেলা-নড়াইল।
২৩। আসমা খাতুন (৫১) স্বামী আবদুল গাজী, গ্রাম-জামিরডাঙ্গা, থানা : কালিয়া জেলাঃ নড়াইল।
২৪। বাকী বিল্লাহ (২৪), পিতা- ইমান আলী, গ্রাম-রানাগাতী,থানা-অভয় নগর, জেলা- যশোর। ২৫। মোছাঃ সুমাইয়া(২৫), স্বামী: সোনা মিয়া, গ্রাম :দক্ষিণ সাগর, থানা ওজেলা: মৌলভীবাজার।
২৬।মোছাঃ নুশরাতজাহান(২৫)
বাড়ি নাম্বার তিন কদমতলী কেরানীগঞ্জ ঢাকা। ২৭। নুরুল আলম (৩৬), পিতা: আব্দুল হক , আব্দুল করিম সওদাগর হাউস আটহাজারী চট্টগ্রাম। ২৮। নাজমা খাতুন (৩৬), পিতা কাউসার শেখ, গ্রাম:পেরুলী, থানা: কালিয়া, জেলা: নড়াইল।
২৯। মোছাঃ জান্নাতুল(৪১), পিতা-সিদ্দিকুর রহমান,
মোহাম্মদপুর ঢাকা। পুষব্যক হওয়া বাংলাদেশী নাগরিকদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের জন্য অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে, ভারতের মুম্বাই প্রদেশের বিভিন্ন স্থান হতে ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। উপরে উল্লেখিত ২৯ জন সদস্যদের বিভিন্ন মেয়াদে তোলজা জেলখানায় কারা ভোগ শেষে মুম্বাই থেকে ১৬১ বিএসএফ ব্যাটালিয়ন এর হৃদয়পুর ক্যাম্পে মুম্বাই পুলিশ কর্তৃক হস্তান্তর করেন পরবর্তীতে হৃদয়পুর মাধ্যমে বিজিবিকে হস্তান্তর করেন। উক্ত বাংলাদেশী নাগরিকদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ বলেন আজ মাগরিব পর মুজিবনগর বিজিবি ২৯ জন পুষব্যক হওয়া বাংলাদেশী নাগরিককে থানায় হস্তান্তর করেছে, তাদের আত্মীয় স্বজন নিশ্চিত করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।